ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

পোরশায় ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন ও বাজার মনমনিটরিং

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

মার্চ ৩, ২০২৫, ০৫:৫৪ পিএম

পোরশায় ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন ও বাজার মনমনিটরিং

পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের  মূল্য সহনীয় রাখতে  গতকাল বিকেলে  নিতপুর বাজারে বিভিন্ন মুদি সহ অন্যান্য দোকান মনিটরিং করা হয় এবং ন্যায্য মূল্যের দোকান উদ্বোধন করা হয়।

উক্ত কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার  আরিফ আদনান ও সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস ।এ সময়  বিক্রেতাদেরকে রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার পরামর্শ দেন। বাজারে পর্যাপ্ত পণ্য সরবরাহ রয়েছে বিনা কারণে কোন পণ্যের কৃত্রিম সংকট তৈরি না করার জন্য সকল ব্যবসায়ীকে সতর্ক করা হয়।রমজান মাসে ক্রেতাদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে নওগাঁ জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল এক নির্দেশনা দেন এবং উপজেলা প্রশাসনের আয়োজনে নিতপুর খাদ্য গুদামের সামনে ন্যায্য মূল্যের বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয় ।

এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি )নাবিলা ফেরদৌস, প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজুল হক সহ সকল কর্মকর্তা বৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, পবিত্র রমজান মাসে স্বল্প আয়ের ক্রেতাদের সহজ লাভ্যমূল্যে পণ্য ক্রয় নিশ্চিত করার জন্য খেজুর, মুড়ি, ছোলা ,ডিম, চিনি, দুধ সহ অন্যান্য পণ্য স্বাভাবিক মূল্যের চেয়ে কিছুটা কম দামে বিক্রয় করা হবে। আর পবিত্র রমজান মাস জুড়ে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

আরএস

 

Link copied!