ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মৌলভীবাজারের বিজিবির অভিযানে ৪টি ভারতীয় মহিষ আটক

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার প্রতিনিধি

মার্চ ২৬, ২০২৫, ১২:০৬ পিএম

মৌলভীবাজারের বিজিবির অভিযানে ৪টি ভারতীয় মহিষ আটক

মৌলভীবাজার জেলার জুড়ীতে ৪টি ভারতীয় মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার বিকালে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের কন্টিনালা এলাকায় অভিযান চালিয়ে মহিষগুলো জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী বিওপির একটি বিশেষ টহল দল বেলাগাঁও গ্রামের কন্টিনালা এলাকায় অভিযান চালিয়ে ৪টি মহিষ জব্দ করে।

বিয়ানীবাজার বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল অভিযান চালিয়ে ৪টি মহিষ জব্দ করে। মহিষগুলো চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা হয়েছিল। আটককৃত মহিষ জুড়ী শুল্ক বিভাগে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও জানান, সীমান্তে মাদক ও চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!