ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শকের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার প্রতিনিধি

মার্চ ২৭, ২০২৫, ০২:৪৩ পিএম

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শকের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ

মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রিয়াজুল ইসলাম বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ করেছেন কুলাউড়া উপজেলার এক ইটভাটার মালিক।

জানা গেছে, কুলাউড়া উপজেলার রুপসা ব্রিক ফিল্ডে অভিযান চালাতে গিয়ে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রিয়াজুল ইসলাম ইটভাটার মালিককে তাদের ছাড়পত্র দেখাতে বলেন। কিন্তু মালিক কোনো ছাড়পত্র না দেখাতে পারায় পরিদর্শক ভাটা ভেঙে দেওয়ার হুমকি দেন।

পরে একপর্যায়ে ইটভাটার মালিক রিয়াজুল ইসলামকে ম্যানেজ করেন। এ সময় পরিদর্শক দুই লক্ষ টাকা দাবি করেন। পরে এক লক্ষ টাকা তাৎক্ষণিকভাবে পরিদর্শককে দেওয়া হয়। পরবর্তীতে পরিদর্শক একটি ব্যাংক একাউন্ট নম্বর দিয়ে ৩০ হাজার টাকা পরিশোধ করতে বলেন, যা ভাটার মালিক পরিশোধ করেন।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রিয়াজুল ইসলাম বলেন, "আমি ইটভাটার মালিকের কাছ থেকে ৩০ হাজার টাকা ধার নিয়েছি, আমার একটি ব্যক্তিগত সমস্যা ছিল।"

অন্যদিকে, রূপসা ইটভাটা গত বছর ছাড়পত্র পেলেও এই বছর তাদেরকে কোনো ছাড়পত্র দেওয়া হয়নি এবং তারা অবৈধভাবে ইট তৈরি করে পরিবেশ দূষিত করছে বলে জানা যায়।

এ বিষয়ে মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাঈদুল ইসলাম জানান, "ইটভাটার মালিক সানোয়ার একটি লিখিত অভিযোগ দিয়েছেন, আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে ঊর্ধ্বতন অফিস তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।"

ইএইচ

Link copied!