ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মিরপুরে অস্ত্র ও গুলিসহ ৫ জন আটক

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

এপ্রিল ১, ২০২৫, ০২:২৮ পিএম

মিরপুরে অস্ত্র ও গুলিসহ ৫ জন আটক

কুষ্টিয়ার মিরপুরে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ৫ জনকে আটক করেছে।

সোমবার বিকালে জেলার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের চক গ্রামে মাদকবিরোধী একটি অভিযান চালায় পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ওই গ্রামের জনৈক শরিফুল ইসলামের বাড়ির পিছনে পাকা রাস্তার উপরে কিছু ব্যক্তি অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে।

সংবাদে ভিত্তিতে মিরপুর থানার এসআই রুহুল আজমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান চালায়। পুলিশ পৌঁছানোর সঙ্গে সঙ্গে ৫ জন কৌশলে পালানোর চেষ্টা করে। এই সময় পুলিশ একটি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড কার্তুজসহ তাদের আটক করে।

আটককৃতরা হলেন চক গ্রামের হাফিজুর রহমানের ছেলে চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল হাবিবুর রহমান (৩৩), আব্দুর রহমানের ছেলে জসীমউদ্দীন (৩৮), কুর্শার মৃত মকবুল হোসেনের ছেলে বাচ্চু (৩০), বাবর আলীর ছেলে লিটন (৩৫) এবং মৃত শামসুর ছেলে সাজেদুল ইসলাম (২৩)।

এ সময় আটককৃতদের দেহ তল্লাশি করা হলেও মাদকদ্রব্য পাওয়া যায়নি, তবে একটি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন এবং ৫ রাউন্ড কার্তুজসহ ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।

মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, "আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।"

ইএইচ

Link copied!