ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দৌলতপুরে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পে অনিয়মে দুদকের অভিযান

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

এপ্রিল ২৯, ২০২৫, ০৫:০৩ পিএম

দৌলতপুরে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পে অনিয়মে দুদকের অভিযান

কুষ্টিয়ার দৌলতপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার আল্লারদর্গা-রিফইতপুর সড়কের উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগে সরেজমিনে তদন্তে যায় দুদক। 

অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়ার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ। সঙ্গে ছিলেন উপ-সহকারী পরিচালক সৈয়দ মাইদুল হকসহ কমিশনের অন্যান্য কর্মকর্তারা।

সহকারী পরিচালক বুলবুল আহমেদ বলেন, ‘কমিশনের অনুমোদন নিয়ে সরেজমিন তদন্তে এসেছি। অভিযোগ ছিল, প্রকল্পে নিম্নমানের ইট ও অন্যান্য নির্মাণ সামগ্রী দায়সারা ভাবে ব্যবহার করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে আমরা সড়কের বিভিন্ন স্পটে দৈর্ঘ্য, প্রস্থ, হেজিং ও সাবগ্রেডসহ বিভিন্ন অংশ পরীক্ষা করেছি। কাজের নমুনা ও নির্মাণ সামগ্রীর নমুনাও সংগ্রহ করেছি।’

তিনি আরও জানান, “পরীক্ষা-নিরীক্ষা শেষে সংশ্লিষ্ট রেকর্ডপত্র যাচাই করে কমিশনে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হবে।”

এ সময় দৌলতপুর উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম পুলক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

বিআরইউ

Link copied!