ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কারারক্ষী নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ, বাতিলের দাবি পরীক্ষার্থীদের

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি প্রতিনিধি:

মে ৬, ২০২৫, ০৫:২৩ পিএম

কারারক্ষী নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ, বাতিলের দাবি পরীক্ষার্থীদের

ঝালকাঠিতে কারারক্ষী নিয়োগকে ঘিরে উঠেছে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। পরীক্ষার্থীদের অভিযোগ, যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। 

মঙ্গলবার সকাল ১১টা থেকে জেলা কারাগারের প্রধান ফটকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বিক্ষুব্ধ প্রার্থীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর ডাকযোগে অভিযোগপত্র পাঠান এবং অনুলিপি জেলা প্রশাসকের হাতে তুলে দেন।

লিখিত অভিযোগে বলা হয়, বরিশাল বিভাগের ছয় জেলার প্রার্থীরা ঝালকাঠি কেন্দ্রে শারীরিক পরীক্ষায় অংশ নেন। কিন্তু সেখানে শৃঙ্খলার চরম অভাব এবং বিচারকাজে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে। উচ্চতা ও বুকের মাপ সঠিক থাকা সত্ত্বেও অনেককে ‘অযোগ্য’ ঘোষণা করা হয়। বিশেষ করে ঝালকাঠির বাইরের প্রার্থীদের প্রতি অবিচার করা হয়েছে বলে অভিযোগ করেন মাহফুজুর রহমান (পটুয়াখালী), মো. শাওন (ভোলা), ফাহিম (বরগুনা), মো. আবির কাজী (পিরোজপুর), মো. ছাব্বির (বরিশাল) ও রাহাত (ঝালকাঠি)।

তারা অভিযোগ করেন, প্রার্থীদের সঙ্গে রূঢ় ও অশোভন আচরণ করা হয়। কেউ প্রতিবাদ করলে তার সনদপত্র ছিঁড়ে ফেলা হয় এবং শারীরিকভাবে হয়রানি করা হয়। এ কারণে নিয়োগ প্রক্রিয়া বাতিল করে তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে জানতে ঝালকাঠির কারাধ্যক্ষ লিপি রানি সাহার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

তবে কারাগারের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ ইবনে তোফাজ্জেল হোসেন খান বলেন, ‘আমি বাসায় আছি। নিয়োগ কমিটির সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। এ বিষয়ে কিছু জানি না।’ তিনি নিয়োগ কমিটির নম্বর জানাতেও অস্বীকৃতি জানান।

বিআরইউ

Link copied!