ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সাতকানিয়ায় ইটভাটাকে লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম (দক্ষিণ) প্রতিনিধি

চট্টগ্রাম (দক্ষিণ) প্রতিনিধি

মে ১৮, ২০২৫, ০৮:০৮ পিএম

সাতকানিয়ায় ইটভাটাকে লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার প্রবণতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ৫ আগস্টের পর কিছুদিন এই কার্যক্রম বন্ধ থাকলেও বর্তমানে তা আবারও ভয়াবহ রূপ নিয়েছে। স্থানীয় বেশ কয়েকটি ইটভাটা মালিক এই অনিয়মে জড়িত থাকায় বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে।

এরই প্রেক্ষিতে রোববার সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। 

অভিযানে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এইচবিএম নামক ইটভাটার ম্যানেজার ক্ষেত্র মোহনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। ইটভাটাটি এনামুল হকের মালিকানাধীন বলে জানা গেছে।

অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিশ্তা করিম। অভিযানের সময় আইন-শৃঙ্খলা রক্ষায় সাতকানিয়া থানার একটি টিম সহযোগিতা করে।

উল্লেখ্য, সাতকানিয়ায় বারবার প্রশাসনিক অভিযান পরিচালনার পরও টপসয়েল (উপরিভাগের উর্বর মাটি) কাটার মতো অপরাধ বন্ধ হচ্ছে না। এতে কৃষিজমির স্থায়ী ক্ষতির পাশাপাশি পরিবেশগত ভারসাম্যও বিঘ্নিত হচ্ছে।

ইএইচ

Link copied!