ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চামড়া সংরক্ষণের আগাম তথ্য জানালে মিলবে বিনামূল্যে লবণ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

মে ২৮, ২০২৫, ০৪:১৮ পিএম

চামড়া সংরক্ষণের আগাম তথ্য জানালে মিলবে বিনামূল্যে লবণ

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশুর চামড়া যেন অপচয় না হয়, সে লক্ষ্যে অভিনব উদ্যোগ নিয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসন। চামড়া সংরক্ষণের আগাম তথ্য জানালে মিলবে বিনামূল্যে লবণ—এমন ঘোষণা এসেছে ঈদের প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সভা থেকে।

বুধবার (২৮ মে) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুফিদুল আলম।

সভায় কোরবানির পশু পরিবহন, হাট ব্যবস্থাপনা, চামড়া সংরক্ষণ, ট্রাফিক নিয়ন্ত্রণ, ভ্রাম্যমাণ পশু চিকিৎসা সেবা এবং কসাইদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।

জেলা প্রশাসক বলেন, ‘ঈদের ১০ দিন পর্যন্ত ময়মনসিংহ থেকে কোনো কাঁচা চামড়া বাইরে নেওয়া যাবে না। লিল্লাহ বোর্ডিংসহ নির্ধারিত কেন্দ্রে চামড়া দিলে আগেই জানালে বিনা মূল্যে লবণ দেওয়া হবে।’ তিনি আরও জানান, দরিদ্র কোরবানিদাতাদের কথা মাথায় রেখে পর্যাপ্ত লবণ মজুদ রাখা হয়েছে।

স্থানীয় প্রশাসন, প্রাণিসম্পদ বিভাগ এবং বোর্ডিং পরিচালনাকারীদের সমন্বয়ে চামড়া সংরক্ষণের এ উদ্যোগে খুশি এলাকার ব্যবসায়ী ও ধর্মীয় নেতারা। তাঁরা বলেন, “আমরা ‘দৈনিক আমার সংবাদ’-এ বিষয়টি প্রকাশিত হওয়ার পরপরই জেলা প্রশাসনের দ্রুত পদক্ষেপ দেখে আশাবাদী।”

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, শুধু লিল্লাহ বোর্ডিং নয়, জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাতেও এই সহায়তা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এই উদ্যোগে যেমন চামড়া ব্যবসায়ীরা উপকৃত হবেন, তেমনি অপচয় রোধে দৃষ্টান্ত স্থাপন করবে ময়মনসিংহ জেলা প্রশাসন।

বিআরইউ

Link copied!