ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

টানা বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা, প্রস্তুত রাঙামাটি প্রশাসন

রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটি প্রতিনিধি:

মে ৩১, ২০২৫, ১১:২৬ এএম

টানা বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা, প্রস্তুত রাঙামাটি প্রশাসন
ছবি: আমার সংবাদ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রাঙামাটি পার্বত্য জেলায় টানা বৃষ্টি হচ্ছে। এতে পাহাড় ধসসহ নানা প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে।

মানবিক বিপর্যয় ঠেকাতে জেলা ও উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে। প্রস্তুত রাখা হয়েছে আশ্রয়কেন্দ্র, চালু হয়েছে কন্ট্রোল রুম, গঠন করা হয়েছে উদ্ধার তৎপরতার জন্য বিশেষ টিম। শুক্রবার রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ) জানান, ‘সম্ভাব্য ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা চিহ্নিত করে সেখানে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে।’

স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী ও যুব সংগঠনের সহায়তায় মাইকিং, লিফলেট বিতরণ এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।

জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। সেখানে রয়েছে পর্যাপ্ত শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসাসেবা।

এছাড়া হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে, যেন জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হয়।

এদিকে পাহাড় ধস, সড়ক যোগাযোগ বিচ্ছিন্নতা বা অন্যান্য জরুরি অবস্থায় তাৎক্ষণিক সাড়া দিতে জেলা প্রশাসনের কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে। রাঙামাটির বিভিন্ন উপজেলায়ও বিশেষ নজরদারি চালাচ্ছে স্থানীয় প্রশাসন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। কোনো বিপদ বা সংকটে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা থাকলেও প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষের সমন্বয়ে সচেতনতা কার্যক্রম ও প্রস্তুতি চলমান রয়েছে।

জনসচেতনতা, দ্রুত প্রতিক্রিয়া ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রশাসন।

বিআরইউ

Link copied!