ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভেদরগঞ্জে ৭৫ জেলের মাঝে বকনা বাছুর বিতরণ

আশিকুর রহমান হৃদয়, শরীয়তপুর

আশিকুর রহমান হৃদয়, শরীয়তপুর

জুন ৩, ২০২৫, ০৪:৪৩ পিএম

ভেদরগঞ্জে ৭৫ জেলের মাঝে বকনা বাছুর বিতরণ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় বিকল্প জীবিকার্জনের জন্য নিবন্ধিত ৭৫ জন জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই বাছুর বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমরান। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহেরুল হক। 

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান মিয়া এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানবীন হাসান শুভ।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, ভেদরগঞ্জ উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ১৪,৪৪১ জন। 

এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে “দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন” প্রকল্পের আওতায় ৭৫ জন জেলেকে বিকল্প জীবিকায় সহায়তার অংশ হিসেবে বকনা বাছুর প্রদান করা হয়েছে।

প্রায় ৩০ বছর ধরে পদ্মা নদীতে মাছ ধরছেন কাচিকাটা ইউনিয়নের জেলে বাবুল দেওয়ান। তিনি বলেন, “বাছুর পেয়ে আমি খুব খুশি। এটি বড় হলে আরও বাছুর হবে, দুধও দেবে। মাছ ধরা বন্ধ থাকলে এই দুধ বিক্রি করে সংসার চালাতে পারব।”

তারাবুনিয়া ইউনিয়নের জেলে বিল্লাল বেপারী বলেন, “ইলিশের প্রজনন মৌসুমে নদীতে নামা নিষিদ্ধ থাকে। তখন সরকার যে পরিমাণ খাদ্য সহায়তা দেয়, তা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। এখন একটি বাছুর পেয়েছি, এটাকে লালনপালন করে একদিন গরু বানাব, দুধ বিক্রি করব, উন্নতি করতে চাই।”

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমরান বলেন, “প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে আরও জেলেকে এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহেরুল হক বলেন, “নিষিদ্ধ সময়ে জেলেরা যেন মাছ ধরা থেকে বিরত থাকেন, সে লক্ষ্যে তাদের বাছুরসহ বিভিন্ন উপকরণ দিয়ে সহায়তা করা হচ্ছে। জেলেদের জীবনমান উন্নয়নে সরকারের এই উদ্যোগ অব্যাহত থাকবে।”

ইএইচ

Link copied!