ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সাতকানিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর করুণ মৃত্যু

চট্টগ্রাম (দক্ষিণ) প্রতিনিধি

চট্টগ্রাম (দক্ষিণ) প্রতিনিধি

জুন ১৩, ২০২৫, ০৭:২৭ পিএম

সাতকানিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর করুণ মৃত্যু

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার বাদামতল এলাকার নাজিম উদ্দিন লিটনের ছেলে মো. রাফি (১৯) ও একই এলাকার বাবুল হোসেনের ছেলে মো. বাপ্পী (২২) মোটরসাইকেলে করে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকায় এসে তারা মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. রাফিকে মৃত ঘোষণা করেন। অপরজন মো. বাপ্পীকে আশশেফা কেরানিহাট হাসপাতালে নেওয়া হলে সেখানেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই দুর্ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ইএইচ

Link copied!