ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মিরপুরে অ্যাম্বুলেন্স-ট্রলি সংঘর্ষে প্রাণ গেল হেলপারের

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

জুন ১৪, ২০২৫, ০২:৩৭ পিএম

মিরপুরে অ্যাম্বুলেন্স-ট্রলি সংঘর্ষে প্রাণ গেল হেলপারের

কুষ্টিয়ার মিরপুরে অ্যাম্বুলেন্স ও ইটবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের হেলপার অনিক (১৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের সদরপুর ইউনিয়নের মাঠপাড়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অনিক মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের চারুলিয়া এলাকার হাফিজুর রহমানের ছেলে। তিনি কুষ্টিয়ার একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে হেলপার হিসেবে কাজ করতেন।

আহতরা হলেন—অ্যাম্বুলেন্সচালক শিহাব (২২), একই উপজেলার চারুলিয়া গ্রামের শহিদ হোসেনের ছেলে এবং ট্রলি চালক মাহাবুল (২৮), মেহেরপুরের গাংনী উপজেলার আকবপুর গ্রামের মহসিন আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি অ্যাম্বুলেন্স সদরপুর মাঠপাড়া জামে মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হেলপার অনিক মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় হেলপারই অ্যাম্বুলেন্স চালাচ্ছিলেন, চালক ঘুমিয়ে ছিলেন।

মিরপুর থানা পুলিশের ওসি (তদন্ত) আব্দুল আজিজ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত যানবাহন দুটি পুলিশ হেফাজতে রয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত উভয় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা মামলা করা হয়নি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!