ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মানিকগঞ্জে পাট চাষিদের অভিযোগ প্রতিকার বিষয়ক অবহিতকরণ সভা

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ প্রতিনিধি

জুন ১৮, ২০২৫, ০৩:৪১ পিএম

মানিকগঞ্জে পাট চাষিদের অভিযোগ প্রতিকার বিষয়ক অবহিতকরণ সভা

মানিকগঞ্জে পাট চাষিদের অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ে স্টেকহোল্ডারদের সমন্বয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে মানিকগঞ্জ পাট গবেষণা ইনস্টিটিউটের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। 

সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইনচার্জ ড. সালেহ মো. আশরাফুল হক।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক নার্গিস আক্তার। এছাড়া আরও উপস্থিত ছিলেন পরিচালক (কারিগরি) ইঞ্জিনিয়ার মো. মোসলেম উদ্দিন, পরিচালক (জুট টেক্সটাইল) ড. ফেরদৌস আক্তার দিলরুবা, পরিচালক (পিটিসি) ড. মাহমুদ আল হোসেনসহ বীজ প্রত্যয়ন কর্মকর্তা, বিএডিসির প্রতিনিধি, পাট শিল্প উদ্যোক্তা, কৃষক প্রতিনিধি ও পাট ব্যবসায়ীরা।

সভায় মোট ২৫ জন কৃষক ও সংশ্লিষ্ট ইনস্টিটিউটের ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। বক্তারা পাট চাষের বর্তমান সম্ভাবনা, কৃষকদের সমস্যা ও তা উত্তরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

ইএইচ

Link copied!