ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নামে-বেনামে সাঘাটায় ছড়িয়ে পড়েছে অনুমোদনহীন ধানের বীজ

ইয়ামিন হাসান, সাঘাটা (গাইবান্ধা)

ইয়ামিন হাসান, সাঘাটা (গাইবান্ধা)

জুন ২১, ২০২৫, ০২:৫২ পিএম

নামে-বেনামে সাঘাটায় ছড়িয়ে পড়েছে অনুমোদনহীন ধানের বীজ

গাইবান্ধার সাঘাটা উপজেলার বিভিন্ন বাজারে ছড়িয়ে পড়েছে অনুমোদনহীন ও নিম্নমানের ধানের বীজ। কৃষি বিভাগের অনুমোদন ছাড়াই এসব বীজ প্রকাশ্যে বিক্রি হচ্ছে। 

অধিকাংশ প্যাকেটে নেই উৎপাদনের তারিখ কিংবা মেয়াদের সুনির্দিষ্ট উল্লেখ, ফলে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন সাধারণ কৃষকরা। পাশাপাশি ফলন কম হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।

সাঘাটা উপজেলার ভরতখালী, ভাঙ্গামোড়, কচুয়া, বোনারপাড়া, মুক্তিনগর ও সাঘাটা বাজার ঘুরে দেখা গেছে, ‘সফুরা সীড’, ‘টাইগার সীড’ নামের পাশাপাশি একেবারে নামবিহীন প্যাকেটেও বিক্রি হচ্ছে এসব বীজ। 

কিছু প্যাকেটে কাগজে হাতে লেখা উৎপাদনের তারিখ সাঁটানো দেখা গেছে, যা ভুয়া বলেই মনে করছেন সচেতন কৃষকরা।

সরকার অনুমোদিত মানসম্পন্ন ধানের বীজ যেখানে কেজিপ্রতি ১২০ টাকা দরে বিক্রি হয়, সেখানে এসব সন্দেহজনক মানের বীজ বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়। ফলে দাম কম হওয়ায় অনেক কৃষক না বুঝেই এ ধরনের বীজ সংগ্রহ করছেন। বিক্রয়কারীদের সঙ্গে কথা বললে তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, “এগুলো লোকাল বীজ, কৃষকদের চাহিদার কথা ভেবেই দোকানে রাখি।”

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে এ ধরনের অনুমোদনহীন বীজ বাজারে পাওয়া যাচ্ছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো নজরদারি নেই বলেই অভিযোগ তাদের।

এ বিষয়ে সাঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান বলেন, “প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এবং বীজ প্রত্যয়ন এজেন্সির সহায়তায় অচিরেই এসব অননুমোদিত বীজ বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় কৃষকরা অবিলম্বে এসব অনুমোদনহীন বীজ বাজার থেকে প্রত্যাহার এবং প্রয়োজনীয় নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।

ইএইচ

Link copied!