ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে ডিসি আফরোজা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

জুন ২৪, ২০২৫, ০৩:৩২ পিএম

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে ডিসি আফরোজা

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে পুনর্বাসন সহায়তা হিসেবে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করেছেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা।

মঙ্গলবার (২৪ জুন) বেলা ১২টার দিকে শাজাহানপুর উপজেলা পরিষদ চত্বরে এ সহায়তা প্রদান করেন তিনি। একই সঙ্গে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ এবং ‘সেবা কুঞ্জ’ নামের একটি বিশ্রামগার উদ্বোধন করেন তিনি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক হোসনা আফরোজা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে সহায়তার ঢেউটিন ও আর্থিক চেক তুলে দেন।

তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ সহায়তা যেন আপনাদের নতুন করে ঘুরে দাঁড়াতে সহায়তা করে।’

জেলা প্রশাসক সফরের অংশ হিসেবে শাজাহানপুর থানা ও খরনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এরপর উপজেলা চত্বরে নবনির্মিত ‘সেবা কুঞ্জ’ উদ্বোধন করেন, যা আগত সেবাগ্রহীতাদের জন্য বিশ্রামের সুবিধা দেবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমান। সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান।

এছাড়া উপস্থিত ছিলেন—উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোতারব হোসেন, প্রকৌশলী রাশেদ হাসান, মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান, কৃষি কর্মকর্তা আমিনা খাতুন, সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, আইসিটি কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।

জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য এ সহায়তা দেওয়া হয়।
সঙ্গে বিশেষ চাহিদাসম্পন্ন ও অসুস্থ ব্যক্তিদের জন্য হুইলচেয়ার প্রদান এবং জনসাধারণের সেবা গ্রহণে আরামদায়ক পরিবেশ নিশ্চিতে চালু করা হয় ‘সেবা কুঞ্জ’।

বিআরইউ

Link copied!