ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সাঘাটায় পলিথিনের ‘দাপটে’ বিপর্যস্ত জনজীবন

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:

জুন ২৭, ২০২৫, ০২:৪০ পিএম

সাঘাটায় পলিথিনের ‘দাপটে’ বিপর্যস্ত জনজীবন

গাইবান্ধার সাঘাটা উপজেলায় আবারও ব্যাপকভাবে বেড়েছে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার। বাজার থেকে হাট, এমনকি আবাসিক এলাকাগুলোর রাস্তাঘাটও ছেয়ে গেছে ব্যবহৃত পলিথিনে। যেখানে-সেখানে ফেলায় এসব পলিথিন জমে তৈরি করছে স্তূপ, মিশে যাচ্ছে কাদা-আবর্জনার সঙ্গে। এতে একদিকে যেমন পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে, তেমনি বাড়ছে সড়ক দুর্ঘটনার ঝুঁকিও।

উপজেলার ভরতখালী ইউনিয়ন পরিষদ সড়ক, হাসপাতাল রোড ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে দেখা গেছে—জমে থাকা পলিথিনের স্তূপে দুর্গন্ধ ছড়াচ্ছে, সৃষ্টি হচ্ছে যানজট ও পিচ্ছিল অবস্থা। গত সপ্তাহে পলিথিনে বাইক স্লিপ করে এক স্কুলছাত্র পড়ে যায় বলেও অভিযোগ উঠেছে।

স্থানীয় দোকানদার শাহেদ ইসলাম (ছদ্মনাম) বলেন, পলিথিন নিষিদ্ধ জানি, কিন্তু বাজারে বিকল্প ব্যাগ পাওয়া যায় না। মাঝে মাঝে জরিমানা দিতেও হয়, কিন্তু সমাধানের জন্য বিকল্প দিতে হবে।

ভরতখালী গ্রামের বাসিন্দা রোকনুজ্জামান বাবু বলেন, প্রতিদিন স্কুলে যাওয়ার সময় দেখি, রাস্তায় পলিথিন পড়ে থাকে। বৃষ্টি হলে রাস্তায় হাঁটা যায় না। বাচ্চারা পিচ্ছিল রাস্তায় পড়ে যায়।

অন্যদিকে অটোচালক নুরুজ্জামান জানান, পলিথিন উড়ে এসে চাকার সঙ্গে জড়িয়ে গেলে ভারসাম্য রাখতে পারি না। দুইবার দুর্ঘটনার মতো অবস্থায় পড়েছি।

সাঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল বলেন, ইতিমধ্যে আমরা কয়েকবার পলিথিনবিরোধী অভিযান চালিয়ে জরিমানা করেছি। নির্দিষ্ট অভিযোগ পেলে আবারও ব্যবস্থা নেওয়া হবে।

সচেতন মহলের মতে, পলিথিন নিয়ন্ত্রণে প্রশাসনিক অভিযানের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো ও বিকল্প পরিবেশবান্ধব পণ্যের সহজলভ্যতাও জরুরি। তা না হলে নিষিদ্ধ এই পণ্যের ছড়াছড়ি ঠেকানো সম্ভব নয়।

বিআরইউ

Link copied!