ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

পাবনায় জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট উদ্বোধন

পাবনা জেলা প্রতিনিধি

পাবনা জেলা প্রতিনিধি

আগস্ট ১৭, ২০২৫, ১১:৫৮ এএম

পাবনায় জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট  উদ্বোধন

পাবনায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শনিবার বিকালে পাবনা আমিনুদ্দিন স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মফিজুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন পাবনা পুলিশ সুপার মোহাম্মদ মোর্তজা আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গির আলম পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির ও পাবনা-৫ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, প্রেসক্লাব পাবনার সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল রানা বিপ্লব, সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু।

আরো উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলামসহ জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা ক্রীড়া অফিসার তরিকুল ইসলামসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

উদ্‌বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, খেলাধুলা মনকে উৎফুল্ল রাখে এবং যুব সমাজকে অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখে। যুবসমাজকে খেলাধুলায় মনোযোগ বৃদ্ধি করানোর জন্য সমাজের বিত্তবানদের খেলায় পৃষ্ঠপোষকতা প্রদানের আহ্বান জানান।

জেএইচআর

Link copied!