সফিক ইসলাম, পাবনা
আগস্ট ২২, ২০২৫, ০৩:৫৫ পিএম
পাবনা জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানার আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও শ্রমিক নেতা অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলটি বৃহস্পতিবার মাগরিবের পরে পাবনার শালগাড়িয়া বাংলাদেশ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
মাহফিলে দোয়া পরিচালনা করেন ওলামা দলের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট জনসংযোগ কার্যক্রম চলাকালীন অবস্থায় শিমুল বিশ্বাস হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
তাদের মধ্যে উল্লেখযোগ্য— যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, সাবেক সি. যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, সাবেক সহ-সভাপতি তৌফিকুল হাবিব, সাবেক সহ-সভাপতি এ কে এম মুসা, সাবেক যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সভাপতি সাবির হাসান বাচ্চু, জেলা ছাত্রদল সভাপতি আমিনুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কমল শেখ টিটু, জেলা মহিলা দলের নেত্রী সুবর্ণা হালিম, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন, ট্রাক শ্রমিক ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, এডওয়ার্ড কলেজ ও বুলবুল কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দসহ আরও বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠানে নেতারা শিমুল বিশ্বাসের দীর্ঘায়ু ও দ্রুত সুস্থতা কামনা করেন এবং দেশ ও মানুষের কল্যাণে তার অবদান স্মরণ করেন।
ইএইচ