ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তালায় যুবদল নেতা শামীমকে জবাই করে হত্যা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

আগস্ট ২৩, ২০২৫, ১১:৫৬ এএম

তালায় যুবদল নেতা শামীমকে জবাই করে হত্যা

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম শামীম হোসেন (৪২) কে নৃশংসভাবে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার দিবাগত রাতে খুলনার ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল বাজারসংলগ্ন নিজ বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত শামীম তালার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল গফ্ফার শেখের ছেলে।

জানা যায়, রাত ১১টার দিকে শামীমের সঙ্গে দুই-তিনজন ব্যক্তি তার বাড়িতে আসে। পরে তারা বাড়ির দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় যায়। দীর্ঘসময় শামীম নিজ কক্ষে না ফেরায় তার স্ত্রী খুঁজতে গিয়ে তৃতীয় তলায় রক্তাক্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে পালিয়ে যায়।


খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এলাকাবাসী জানান, শামীমের মা চাকরি শেষ করার পর প্রায় ৮-১০ বছর আগে ১৮ মাইলে জমি কিনে একটি বাড়ি নির্মাণ করেন। সেই বাড়িতেই মা, স্ত্রী ও এক সন্তানকে নিয়ে বসবাস করছিলেন শামীম।


তালা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ বলেন, “এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলে আমাদের বিশ্বাস। আমরা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানাই।

ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

জেএইচআর

Link copied!