ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

সুনামগঞ্জের হাওরে নৌকাডুবি, শিশুসহ নিখোঁজ ২

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ প্রতিনিধি

আগস্ট ২৩, ২০২৫, ০৩:৪১ পিএম

সুনামগঞ্জের হাওরে নৌকাডুবি, শিশুসহ নিখোঁজ ২

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় হাওরে নৌকা ডুবে শিশুসহ দুইজন নিখোঁজ হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দারাম হাওরে এ দুর্ঘটনা ঘটে।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিখোঁজরা হলেন— উপজেলার কেশবপুর গ্রামের সামসুদ্দিন (৬০) এবং কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে নুসরাত বেগম (৭)।

পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে ছোট একটি নৌকায় সাতজন যাত্রী কান্দাপাড়া থেকে মহেশপুরের উদ্দেশ্যে রওনা দেন। দারাম হাওরে পৌঁছালে হঠাৎ প্রবল বাতাসে নৌকাটি ডুবে যায়। স্থানীয়দের সহায়তায় পাঁচজনকে উদ্ধার করা সম্ভব হলেও দুইজন নিখোঁজ রয়েছেন।

ওসি এনামুল হক বলেন, “ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। নিখোঁজদের সন্ধানে কাজ চলছে।”

Link copied!