ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফরিদপুরে পাকিস্তানি রিভলভার ও গুলি জব্দ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

আগস্ট ২৩, ২০২৫, ০৫:১৯ পিএম

ফরিদপুরে পাকিস্তানি রিভলভার ও গুলি জব্দ

ফরিদপুরের মধুখালীতে যৌথ অভিযানে পাকিস্তানি রিভলভার ও গুলি জব্দ করা হয়েছে।

শনিবার বিকেলে ফরিদপুরের র‌্যাব-১০-এর দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার দেলমোহারপুর গ্রামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ ও সেনাবাহিনী এ অভিযান চালায়।

র‌্যাব-১০-এর দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদ পেয়ে জেলার মধুখালী উপজেলার দেলমোহারপুর এলাকায় র‌্যাব-১০ ও সেনাবাহিনী একটি অভিযান পরিচালনা করে। এসময় ইব্রাহীম খান নামে এক ব্যক্তির বাগানের নির্জন ও পরিত্যক্ত অংশে তল্লাশি চালিয়ে একটি পাকিস্তানি রিভলভার, তিন রাউন্ড তাজা গুলি এবং একটি ব্যবহৃত কার্তুজ জব্দ করা হয়। 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সংক্রান্ত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

জেএইচআর

Link copied!