ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

শিবচরে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

মশিউর কাজী, শিবচর

মশিউর কাজী, শিবচর

আগস্ট ২৫, ২০২৫, ০৪:৪৯ পিএম

শিবচরে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার লক্ষ্যে মাদারীপুরের শিবচর উপজেলায় আনসার ও ভিডিপি উদ্যোগে ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা আনসার ও ভিডিপি অফিসার চিন্ময় পান্ডে কর্মসূচির উদ্বোধন করেন।

কর্মসূচির অংশ হিসেবে যাদুয়ারচর এলাকার পতিত জমিতে ফলজ, বনজ ও ভেষজসহ শতাধিক চারা রোপণ করা হয়।

আনসার ও ভিডিপি অফিসার চিন্ময় পান্ডে বলেন, “জলবায়ু পরিবর্তন মোকাবিলা, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ এবং জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ অপরিহার্য। একটি ফলদ গাছ পরিবারে পুষ্টি চাহিদা পূরণ ও বাড়তি আয়ের উৎস হতে পারে। বনজ ও ঔষধি গাছ পরিবেশকে শীতল রাখে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহায়তা করে।”

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক মো. হুমায়ূন কবিরসহ ইউনিয়ন দলনেতা অজিত ঘোষ, লিয়াকত আলী, শাহাজালাল, জালাল, গোপন রায় এবং অন্যান্য আনসার ও ভিডিপি সদস্যরা।

ইএইচ

Link copied!