ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

হবিগঞ্জে জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলন: আনন্দ মিছিল

মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ

মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ

আগস্ট ২৬, ২০২৫, ০৪:২৯ পিএম

হবিগঞ্জে জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলন: আনন্দ মিছিল

হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলন আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) অনুষ্ঠিত হওয়ার ঘোষণা অনুযায়ী, আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে হবিগঞ্জ পৌরসভার মাঠ প্রাঙ্গণ থেকে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ব্যানারে “আগামীর রাষ্ট্র পরিচালক তারেক রহমানকে অভিনন্দন” জানিয়ে আনন্দ মিছিল শহরে প্রদর্শিত হয়েছে।

মিছিলে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির নেতা মিজানুর রহমান মিজান, হাজী এনাম, অ্যাডভোকেট এনামুল হক, বেলাল আহমেদ, আজিজুল রহমান কাজল, যুব দলের সভাপতি জালাল আহমেদ, ছাত্র দলের সভাপতি শাহ রাজিব আহমেদ লিংকন, যুব দলের সদস্য সচিব শফিকুর রহমান সিতু, পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী প্রমুখ।

মিছিলের সময় নেতৃবৃন্দ বক্তৃতা করেন এবং আগামী ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য কাউন্সিল ও সম্মেলন সফল ও সার্থক করার জন্য সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

বক্তারা বলেন, দলের কিছু সংখ্যক সদস্য ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো ষড়যন্ত্র ও অনৈতিক আচরণ চালাচ্ছে এবং কাউন্সিল ও সম্মেলন বানচালের চেষ্টা করছে। তবে তারা এসব চেষ্টা সফল করতে পারবে না। 

নেতৃবৃন্দ আরও হুশিয়ারি দিয়ে বলেন, “হবিগঞ্জের সকল জনগণকে সাথে নিয়ে আমরা বিগত স্বৈরাচারের ষড়যন্ত্র মোকাবেলা করেছি। সেইভাবে এখনো যারা বড়-বড় আওয়াজ দেন, তাদের অপচেষ্টা রুখে দেবে দল। যারা রাজপথে ছিল না এবং নেতাকর্মীদের বিপদে পাশে ছিল না, তারা কমিটি বানচালের অজুহাত দিচ্ছে; তবে তাদের এই পরিকল্পনা কখনো সফল হবে না।”

ইএইচ

Link copied!