ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

পাবনায় ভোক্তা অধিকারের অভিযান: নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে জরিমানা

সফিক ইসলাম, পাবনা

সফিক ইসলাম, পাবনা

আগস্ট ২৬, ২০২৫, ০৬:৫৭ পিএম

পাবনায় ভোক্তা অধিকারের অভিযান: নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে জরিমানা

পাবনার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নকল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, সিগারেট ও সয়াবিন তেলের ভাউচার ছাড়া বিক্রি এবং প্রতারণামূলক চিকিৎসা সেবার দায়ে একাধিক প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার চাটমোহর উপজেলার হান্ডিয়াল বাজারে পরিচালিত অভিযানে সিদ্ধিশ্বরী ভান্ডারের মালিক সুব্রত স্টোরকে সিগারেট ও সয়াবিন তেল ভাউচার ছাড়া অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

রিন্টু স্টোরকে প্রাণের নকল রোবো ও জুস বিক্রির অপরাধে ৪০ হাজার টাকা এবং খন্দকার সন্সকে নকল খাদ্যপণ্য, পচা খেজুর ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্যের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান থেকে তিন প্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া, সয়াবিন তেলের মূল্য বৃদ্ধি সত্ত্বেও মূল্য তালিকা ও ভাউচার প্রদর্শন না করায় আরও দুই দোকানিকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

অভিযানকালে ডাক্তার না হয়েও প্রতারণামূলকভাবে চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগে মো. আনিছুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকারের কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!