ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

শিবচরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, বিভিন্ন দোকানে জরিমানা

মশিউর কাজী, শিবচর

মশিউর কাজী, শিবচর

আগস্ট ২৮, ২০২৫, ০৭:২৪ পিএম

শিবচরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, বিভিন্ন দোকানে জরিমানা

মাদারীপুরের শিবচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পৌরসভার বুদ্ধিজীবী চত্ত্বর থেকে ৭১ চত্ত্বর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, একই সঙ্গে পৌর প্রশাসক শাইখা সুলতানা এবং শিবচর থানার একটি টিম।

পৌরসভার পক্ষ থেকে ব্যবসায়ীদের আগে থেকেই নোটিশ দিয়ে অবৈধ স্থাপনা ও ফুটপাতে রাখা জিনিসপত্র সাত দিনের মধ্যে সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে তা না সরানোয় সরকারি নির্দেশনা অনুযায়ী উচ্ছেদ অভিযান চালানো হয়। 

এ সময় ফুটপাত দখল করে রাখা কাঠের বেঞ্চ, সাইনবোর্ডসহ বিভিন্ন অবৈধ জিনিসপত্র অপসারণ করা হয়। এছাড়া সরকারি সম্পত্তি দখল করে গড়ে ওঠা পাকা ইমারতও হামার ও শাবল দিয়ে ভেঙে ফেলা হয়।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা ও কঠোরভাবে সতর্ক করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী সারাদেশে এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে। আজকে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে এবং ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সরকারি সম্পত্তি দখল করে কোনোভাবেই ব্যবসা পরিচালনা করা যাবে না। এ অভিযান চলমান থাকবে।”

ইএইচ

Link copied!