ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আড়াইহাজারে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৭

 আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

 আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আগস্ট ৩০, ২০২৫, ০৩:৩০ পিএম

আড়াইহাজারে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৭

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ মদনগঞ্জ টু নরসিংদী আঞ্চলিক মহাসড়কের ব্রাহ্মন্দী এলাকায় চেকপোস্ট বসিয়ে ৭ আসামিকে গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার রাতে একাধিক অপরাধে জড়িত বিভিন্ন মামলার ৪ জনসহ ৭ আসামিকে গ্রেফতার করেছে। আড়াইহাজার থানার এসআই আসাদুজ্জামান-এর নেতৃত্বে এ চেকপোস্ট বসানো হয় বলে পুলিশ জানায়। 

গ্রেফতারকৃতরা হচ্ছে, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার চনপাড়া পূর্ব গ্রাম আট নং ওয়ার্ডের রশিদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও মৃত আব্দুল হামিদের পুত্র মো. সজল (৩৫)। তার বিরুদ্ধে রূপগঞ্জ ও বিমান বন্দর থানায় হত্যাসহ চারটি মামলা আছে বলে পুলিশের দেয়া তথ্যে জানা যায়। একই এলাকার মো. শরীফের পুত্র মো. সজীব (৩৩)। তার বিরুদ্ধে রূপগঞ্জ ওসি এমপি এর বাকলিয়া থানায় পৃথক দুটি মাদক মামলা রয়েছে। একই এলাকার লোকমান হেকিমের পুত্র বিভিন্ন অভিযোগে দায়েরকৃত দুটি মামলার আসামী জয়নালউদ্দিন বাবু (২৬) এবং নিয়মিত মামলার আসামি রূপগঞ্জ থানার ভুলতা গাউছিয়া এলাকার জলিলের পুত্র সৌরভ (২০) কে আটক করা হয়েছে। এছাড়াও আড়াইহাজার উপজেলা বাগাদী গ্রামের ওমর আলীর ছেলে মতিন (২৫) দুপতারা খানপাড়া এলাকার মনির হোসেনের ছেলে সাবিত আল হাসান (২০) এবং সোনারগাঁও উপজেলার পাকুন্দিয়া গ্রামের সিকিম আলীর ছেলে জহিরুল(২৮) কে বিভিন্ন অপরাধের দায়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।

আড়াইহাজার থানার (ওসি) খন্দকার নাসিরউদ্দিন জানান, গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার আসামী। চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করে  ৪ জন এবং অন্যান্য মামলায় আরও তিন জনকে  গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে শনিবার দুপুরে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

জেএইচআর

Link copied!