ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

শাহজাদপুরে বিবর্তন নাট্য গোষ্ঠীর তিনদিনের সাংস্কৃতিক উৎসব শুরু

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

আগস্ট ৩০, ২০২৫, ০৩:৩৬ পিএম

শাহজাদপুরে বিবর্তন নাট্য গোষ্ঠীর তিনদিনের সাংস্কৃতিক উৎসব শুরু

বিবর্তন নাট্য গোষ্ঠীর তিনযুগ পূর্তি উপলক্ষ্যে তিনদিন ব্যাপী সাংস্কৃতিক উৎবের আয়োজন করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজনের সূচনা হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান । বিশিষ্ট কবি ও সাংবাদিক আতিক সিদ্দিকির সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লাল্টু,  ঢাকা থেকে আগত বিশিষ্ট গণসংগীত শিল্পী ও সাংস্কৃতিক সংগঠক আমিরুন নুজহাত মণিষা, রুপান্তর গণনাট্য দলের সভাপতি আব্দুল মালেক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবু শ্যামল কুমার সাহা, বায়েজিদ হোসেন, আব্দুর রকিব রুমি প্রমুখ । 

উদ্বোধনী দিনে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র ঢাকার পরিবেশনায় চিনের লু স্যুন এর গল্প অবলম্বনে অমল রায়ের নাট্যরূপে এবং শহীন রহমানের নির্দেশনায় নাটক ‘ক্রীতদাস কথা’ মঞ্চস্থ হয়। এর আগে শাহজাদপুরের শিল্পীদের পরিবেশনায় গান, নৃত্য এবং বর্ণমালা, অক্ষর ও উচ্চারণ আবৃত্তি সংগঠনের পরিবেশনায় আবৃত্তি অনুষ্ঠিত হয়।

জেএইচআর

Link copied!