ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে লেখা চিঠি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

আগস্ট ৩০, ২০২৫, ০৩:৩৭ পিএম

পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে লেখা চিঠি

আজ শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টায় পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খুলে ৩২ বস্তা টাকা পাওয়া যায়। পরে এসব টাকা মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আনা হয় এবং গণনা শুরু করা হয়।

দানবাক্সে একটি চিঠিও পাওয়া গেছে, যেখানে লেখা ছিল, “শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, জয় বাংলা জয় বঙ্গবন্দু।”

এবার দানবাক্স খোলার কাজ করা হয় চার শতাধিক মানুষের একটি দলের মাধ্যমে। এই দলে মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে থাকা মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

উল্লেখযোগ্য, এবার ৪ মাস ১৮ দিন পর দানবাক্স খোলা হলো। এজন্য নতুন করে আরও দুইটি দানবাক্স বসানো হয়েছে। এর আগে চলতি বছরের ১২ এপ্রিল ৪ মাস ১২ দিন পর খোলার সময় রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গিয়েছিল।

পাগলা মসজিদের দানবাক্সগুলো নিয়মিতভাবে খোলার মাধ্যমে মসজিদ কমপ্লেক্স ও মাদরাসার নানা কার্যক্রমের জন্য অর্থ সংগ্রহ করা হয়।

Link copied!