ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

আগস্ট ৩০, ২০২৫, ০৫:০৮ পিএম

ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত

ফেনী সড়ক দুর্ঘটনায় মো. শাহীন (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও ইউনুছ (২৫) নামে আরেক যুবক আহত হয়েছেন।

শনিবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রামপুর রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহীন ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে। আহত ইউনুস একই উপজেলার মুহুরীগঞ্জের আবু তাহেরের ছেলে।

শাহীন এসির মেকানিক হিসেবে শহরের একটি সেন্টারে কাজ শিখছিল। ইউনুছও একই সেন্টারে এসি মেরামতের কাজ শিখছিল।

পরিবারের পক্ষ থেকে বলা হয়, শাহীন  প্রতিবেদনের মতো ফেনী যাওয়ার পথে সকাল দশটার দিকে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। পুলিশ লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

ফেনী মহিপাল হাইওয়ে পুলিশের ওসি হারুন উর রশিদ জানান, হতাহতদের উদ্ধার করে ফেনী জেনারেল  হাসপাতালে নেওয়া হয়েছে। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। তবে ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে আশপাশের কেউ বলতে পারছে না। আহত ইউনুসের এখনো জ্ঞান ফিরেনি। তার সঙ্গে কথা বলা গেলে ঘটনার কারণ জানা যাবে।

জেএইচআর

Link copied!