ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সিলেটে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধের চালান জব্দ

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

সেপ্টেম্বর ১, ২০২৫, ১২:২৫ পিএম

সিলেটে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধের চালান জব্দ

সিলেটের জকিগঞ্জ সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ১৯ বিজিবি বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করেছে। 

সোমবার ভোরে জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি সীমান্ত ফাঁড়ির ফেরিঘাট এলাকায়  অভিযান চালিয়ে ওষুধের চালান জব্দ করা হয়। 

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় বেটনোভেট-এন ক্রিম ১৯ হাজার ৪০ পিস উদ্ধার করা হয়। জব্দকৃত এসব ঔষধের সিজারমূল্য প্রায় ২৮ লাখ ৫৬ হাজার টাকা।

বিজিবি জানায়, সীমান্তে মাদক ও অবৈধ পণ্য পাচার রোধে তাদের নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা চলছে। জব্দকৃত ঔষধ কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

১৯ বিজিবি (জকিগঞ্জ ব্যাটালিয়ন) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার পিএসসি বলেন, দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে আমরা শূন্য সহনশীল নীতি অনুসরণ করছি। জনগণের সহযোগিতা এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আমাদের এই সাফল্য অর্জিত হয়েছে। সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির অভিযান আরও জোরদার করা হবে।

বিজিবির এ সফল অভিযান সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় নতুন আস্থা যোগ করেছে। স্থানীয়দের মতে, এ ধরনের তৎপরতা অব্যাহত থাকলে সীমান্ত আরও নিরাপদ হবে এবং সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।

জেএইচআর

Link copied!