ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

মৌলভীবাজারে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

মাহবুবুর রহমান রাহেল, মৌলভীবাজার

মাহবুবুর রহমান রাহেল, মৌলভীবাজার

সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৪:৪৯ পিএম

মৌলভীবাজারে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 

অভিযানের সময় ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়, যা বিভিন্ন জেলা থেকে চুরি করা হয়েছিল।

মামলা সূত্রে জানা গেছে, গত ২১ আগস্ট রাতে মৌলভীবাজার শহরের গীর্জাপাড়া এলাকা থেকে জনৈক মাহবুব হাসানের ভাড়াবাসা থেকে একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল চুরি হয়। এই ঘটনায় বাদীর অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের করা হয় (মামলা নং-৪২(৮)২৫)।

চুরির ঘটনার পর জেলা পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবার নির্দেশনায় অতিরিক্ত পুলিশ (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের তত্ত্বাবধানে তদন্ত শুরু হয়।
সদর থানার অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে এসআই জয়ন্ত সরকার, এসআই হিরন কুমার বিশ্বাস, এসআই উৎপল সাহাসহ একটি টিম প্রায় ৪৭টি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চক্রের মূল হোতা ও সংশ্লিষ্টদের শনাক্ত করে।

টিমের অভিযান চলাকালে ২৮ আগস্ট রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন চান্দুরা এলাকায় প্রথমে বাপ্পী দাস ওরফে বাপ্পী সরকার ওরফে সাগর (৩৫) গ্রেপ্তার হন। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও দুই আসামি তোফাজ্জল ওরফে তাফাজ্জল হোসেন ও মো. বাবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় মো. বাবুল হোসেনের হেফাজত থেকে একটি চোরাই পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী, কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার পলতাকান্দা গ্রামের সোহানের বাড়ি থেকে মামলার চোরাই রয়েল এনফিল্ডসহ আরও তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরবর্তীতে একই স্থানে আরও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সদর থানার অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান বলেন, “এ পর্যন্ত মোট ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার পলতাকান্দা গ্রামের সোহানের কাছে বিক্রি করছিল। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি।”

গ্রেপ্তারকৃতরা হেলেন— বাপ্পী দাস ওরফে বাপ্পী সরকার ওরফে সাগর (৩৫), তোফাজ্জল ওরফে তাফাজ্জল হোসেন, মো. বাবুল হোসেন।

ইএইচ

Link copied!