ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
জেলা প্রশাসক ইসরাইল হোসেন

মৌলভীবাজারের ৬৭টি ইউনিয়নকে দুর্নীতিমুক্ত রাখতে হবে

মো. মাহবুবুর রহমান রাহেল, মৌলভীবাজার

মো. মাহবুবুর রহমান রাহেল, মৌলভীবাজার

সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৪:০২ পিএম

মৌলভীবাজারের ৬৭টি ইউনিয়নকে দুর্নীতিমুক্ত রাখতে হবে

মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেছেন, “আপনারা চাইলে ইউনিয়নকে দুর্নীতিমুক্ত রাখতে পারেন। সীমান্তবর্তী চেয়ারম্যানদের সীমান্ত এলাকায় চোরাচালান ও মানবপাচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।” 

তিনি এসব কথা বলেছেন জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভায়।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-এর আয়োজনে সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। 

প্রধান অতিথি হিসেবে গ্রাম আদালত বিষয়ক দিকনির্দেশনা মূলক বক্তব্যে তিনি বলেন, “গ্রাম আদালত সেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ সৃষ্টি করতে হবে। মানুষ যাতে গ্রাম আদালত সম্পর্কে জানতে পারে, এজন্য ব্যাপক প্রচার-প্রচারণা চালানো জরুরি।”

তিনি সংশ্লিষ্টদের এ বিষয়ে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান এবং উল্লেখ করেন, সাধারণ মানুষ যাতে গ্রাম আদালতে সঠিক বিচার পায়, তা নিশ্চিত করতে হবে। গ্রাম আদালতের মাধ্যমে বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন হয়; এজন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। গ্রাম আদালতে সঠিক বিচার না পেলে মানুষ আদালতের দ্বারস্থ হয়, যা মামলার সংখ্যা বাড়ায় এবং বিচার প্রক্রিয়াকে ব্যাহত করে। এই সমস্যা সমাধানের একমাত্র উপায় হলো ব্যাপক প্রচার-প্রচারণা এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিরপেক্ষ ভূমিকা পালন।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোসা. শাহীনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ প্রশাসন) আসিফ মহিউদ্দীন পিপিএম। অনুষ্ঠানে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের জেলা ডিস্ট্রিক্ট ম্যানেজার শওকত হাসান পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কার্যক্রম উপস্থাপন করেন।

এছাড়াও বক্তব্য রাখেন প্রকল্পের মৃল্যায়ন কর্মকর্তা হোসাদাত হোসেন শাহাদাত, উপজেলা সমন্বয়কারী তাহমিনা পারভিন, সাংবাদিক এম এ শাহজাহান, মো. মাহবুবুর রহমান রাহেল ও হোসাইন আহমদ। এ সময় জেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!