ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত

সুমন মোল্লা, পাথরঘাটা (বরগুনা)

সুমন মোল্লা, পাথরঘাটা (বরগুনা)

সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৪:৪৮ পিএম

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষরোপণ কর্মসূচি এবং মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। 

এ আয়োজনের মূল লক্ষ্য ছিল “দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও সমৃদ্ধ দেশ গঠনে সবার অংশগ্রহণ” নিশ্চিত করা।

ব্যক্তিগত উদ্যোগে এই ব্যতিক্রমী আয়োজন করেন পাথরঘাটা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান সাহেদ।

শুক্রবার সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে গাছ লাগানো হয় এবং কমপ্লেক্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. নীল রতন সরকার এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

বদিউজ্জামান সাহেদ বলেন, “বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কমিটি সপ্তাহব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে বৃক্ষরোপণ ও মাছ অবমুক্তকরণ করা হচ্ছে। বিএনপির দীর্ঘ ৪৭ বছরের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সফলতার ইতিহাস রয়েছে। আমাদের সংস্থা স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত। আমরা গনতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনা করেছি এবং জনগণের সঙ্গে সংলাপ ও অধিকার নিশ্চিতের আন্দোলন করেছি।”

তিনি আরও বলেন, “শুধু বৃক্ষরোপণ বা মাছ অবমুক্তকরণ নয়, একজন সংগঠনের কর্মী হিসেবে আমি সাধারণ মানুষের অধিকার রক্ষা ও সামাজিক মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করি। স্বাস্থ্য কমপ্লেক্সে এই আয়োজনের উদ্দেশ্য হলো মানুষকে উপলব্ধি করানো যে এখানে আসা মানেই শুধু অসুস্থতা নয়, বরং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং সমাজে ইতিবাচক কর্মকাণ্ডের গুরুত্ব বোঝানো।”

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন সরকার বলেন, “ব্যক্তিগত উদ্যোগে বদিউজ্জামান সাহেদ এই আয়োজন করেছেন। এর আগেও তিনি কমপ্লেক্সের সমস্যা সমাধানে স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। তিনি একজন সামাজিক ও মানবিক রাজনৈতিক ব্যক্তিত্ব। এই ধরনের উদ্যোগ অন্যান্যদেরও উৎসাহিত করবে।”

স্থানীয়রা জানিয়েছেন, সাধারণত রাজনৈতিক কর্মসূচি মিছিল-মিটিং-নির্ভর হয়। তবে বদিউজ্জামান সাহেদের এ ভিন্নধর্মী আয়োজন ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। তারা আশা করছেন, এই ধরনের মানবিক উদ্যোগ আরও নেতাদের অনুপ্রাণিত করবে।

ইএইচ

Link copied!