ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মোটরসাইকেলে তিন বন্ধু ঘুরতে বের হয়ে প্রাণ গেলো দুইজনের

বি.এম. খোরশেদ, মানিকগঞ্জ

বি.এম. খোরশেদ, মানিকগঞ্জ

সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৯:১১ পিএম

মোটরসাইকেলে তিন বন্ধু ঘুরতে বের হয়ে প্রাণ গেলো দুইজনের

মানিকগঞ্জের ঘিওরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের নতুন ব্রিজ এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিরাপত্তা খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চাষাভাদ্রা গ্রামের ময়নাল মণ্ডলের ছেলে সুজন মণ্ডল (২০) এবং একই উপজেলার ধুবলিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে সোহান (২০)। আহত হয়েছেন তাদের বন্ধু মারুফ হোসেন (২১)।

ঘিওর থানার ওসি (তদন্ত) কহিনুর ইসলাম জানান, বিকালে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। মানিকগঞ্জগামী টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কে দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে নিরাপত্তা খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে তারা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত মারুফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!