ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বগুড়ার শিবগঞ্জে শিক্ষার্থীদের সমাবেশ অনুষ্ঠিত

মোহাম্মদ আলী, বগুড়া

মোহাম্মদ আলী, বগুড়া

সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৬:৩২ পিএম

বগুড়ার শিবগঞ্জে শিক্ষার্থীদের সমাবেশ অনুষ্ঠিত

বগুড়া শিবগঞ্জে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রগতি কল্যাণ সংস্থার উদ্যোগে বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা ও আত্মহত্যা প্রতিরোধে করণীয় শীর্ষক শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুর ১২টায় সিহালি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। 

প্রগতি কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রগতি কল্যাণ সংস্থার সদস্য প্রভাষক মাহফুজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মোমিন, পিরব ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইনছান আলী, উথলি ও সিহালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, প্রগতি কল্যাণ সংস্থার সদস্যগণ ও স্থানীয় সাংবাদিকরা।

প্রধান অতিথি জিয়াউর রহমান বলেন, “বাল্যবিবাহ, যৌন হয়রানি, আত্মহত্যা এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এসব প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে এবং শিশুদের পারিবারিক ও সামাজিক মূল্যবোধ শিক্ষা দিতে হবে।”

প্রধান আলোচক শাহীনুজ্জামান বলেন, “অনেক শিক্ষার্থী মানসিক অস্থিরতা ও হতাশার শিকার। তথ্যপ্রযুক্তির অপব্যবহারসহ বিভিন্ন কারণে সাম্প্রতিক সময়ে এ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। প্রেমে ব্যর্থতা ও অন্যান্য সামাজিক চাপের কারণে শিক্ষার্থীদের মধ্যে এমন পরিস্থিতি বেড়েই চলেছে। শিক্ষক ও অভিভাবকরা এগিয়ে এসে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে।”

অন্যান্য বক্তারা বলেন, “ছাত্র-ছাত্রীদের সড়কে চলাচলের সময় অবশ্যই ট্রাফিক আইন মানা জরুরি। জেব্রা ক্রসিং ব্যবহার করে সড়ক পার হতে হবে, এলোমেলো রাস্তা পারাপারে দুর্ঘটনার ঝুঁকি থাকে।”

সমাবেশ শেষে শিক্ষক ও প্রশাসনের নেতৃত্বে শিক্ষার্থীরা বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা ও আত্মহত্যা প্রতিরোধে শপথ গ্রহণ করেন।

ইএইচ

Link copied!