ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

‎টেকনাফে অপহৃত ৩ কৃষক মুক্তিপণ দিয়ে মুক্তি 

‎টেকনাফ, কক্সবাজার (প্রতিনিধি) 

‎টেকনাফ, কক্সবাজার (প্রতিনিধি) 

সেপ্টেম্বর ৯, ২০২৫, ১২:৩৯ পিএম

‎টেকনাফে অপহৃত ৩ কৃষক মুক্তিপণ দিয়ে মুক্তি 

টেকনাফ উপজেলার অনর্ভোক্ত বাহারছড়া ইউনিয়নে বিভিন্ন সময়ে অপহরণের শিকার হওয়া ৩জন স্থানীয় কৃষক তিন রাত জিম্মি থাকার পর মুক্তিপণ দিয়ে ঘরে ফিরেছে। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, অপহরণকারীরা তাদের কাছ থেকে প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে ছেড়ে দিয়েছে।

‎বাড়ি ফেরা ব্যক্তিরা হলেন- বাহারছড়া ইউনিয়নের চৌকিদার পাড়া এলাকার মো. আব্দুল্লাহর ছেলে মো. আলী (৩২), আবুল মনজুরের ছেলে রহমত উল্লাহ (১৬) এবং আব্দুস সালামের ছেলে সুলতান আহমদ (৩৪)।

‎গত সেপ্টেম্বর সকালে প্রথমে কৃষক মো. আলীকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়। দুপুরে ক্ষেত-খামারে যাওয়ার সময় রহমত উল্লাহ এবং পানের বরজে কাজ করার সময় সুলতান আহমদকে একই কায়দায় অপহরণ করে চক্রটি।

‎অপহরণের পর তাদের ৩জনকে পাহাড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে ৮০ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে রেখে নির্যাতনের পাশাপাশি মুক্তিপণ দাবি করা হয়।

রোববার সন্ধ্যায় মুক্তিপণের টাকা পরিশোধের পর তারা অসুস্থ শরীর নিয়ে বাড়ি ফেরেন।

‎ভুক্তভোগী মো. আলীর স্বজন ইমাম হোসেন বলেন, তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

‎তিনিসহ স্থানীয় আরও কয়েকজন অভিযোগ করে বলেন, প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে টেকনাফে অপহরণ এখন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। এর আগেও অনেক ভুক্তভোগী মুক্তিপণ দিয়ে ফিরতে বাধ্য হয়েছেন। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এভাবে চলতে থাকলে সাধারণ মানুষের পক্ষে নিরাপদ ও স্বাভাবিক জীবনযাপন সম্ভব হবে না। তাই দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

‎টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, “অপহরণ হওয়া ৩ কৃষক বাড়ি ফেরার খবর পেয়েছি।”

‎কক্সবাজার জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৯ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে মোট ২৬৩ জনকে অপহরণ করা হয়েছে। তাদের মধ্যে অধিকাংশকে মুক্তিপণ দিয়েই ফিরতে হয়েছে।

জেএইচআর

Link copied!