ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নুরাল পাগলার লাশ পোড়ানোর ঘটনায় ইমামসহ ১৮ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ৯, ২০২৫, ০২:০৩ পিএম

নুরাল পাগলার লাশ পোড়ানোর ঘটনায় ইমামসহ ১৮ জন গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলা, সংঘর্ষ এবং কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলার ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তারদের মধ্যে আছেন স্থানীয় একটি মসজিদের ইমামও।

মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়ালন্দে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় আজ সকাল পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন স্থানীয় মসজিদের ইমাম লতিফ হুজুর। তিনি ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। শেষ পর্যন্ত পুলিশ তাকে মানিকগঞ্জের চর এলাকা থেকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে নিহতের বাবা মো. আজাদ মোল্লা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন। 

মামলায় মারামারি, হত্যাকাণ্ড, মাজার ভাঙচুর, সম্পদ লুট, কবর থেকে লাশ উত্তোলন এবং পুড়িয়ে ফেলার অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, ৫ সেপ্টেম্বর রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরাল পাগলার দরবারে সহিংসতা ঘটে। ওইদিন দরবারে হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে একদল লোক। এ সময় নুরাল পাগলার ভক্তদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত হন এবং দুই পক্ষের শতাধিক মানুষ আহত হন।

ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত চলছে বলে জানিয়েছে প্রশাসন।

পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। তবে কারা এই হামলার পেছনে রয়েছে, সেটি এখনো স্পষ্ট নয়। তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু জানাতে চাননি তদন্ত কর্মকর্তারা।

ঘটনার জেরে এলাকায় ধর্মীয় ও সামাজিক বিরোধ আরও জটিল আকার ধারণ করছে। স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

ইএইচ

Link copied!