ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

টেকনাফে কোটি টাকার ইয়াবাসহ আটক ২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সেপ্টেম্বর ১০, ২০২৫, ০১:৪৩ পিএম

টেকনাফে কোটি টাকার ইয়াবাসহ আটক ২

কক্সবাজারের টেকনাফে বড় পরিমাণ ইয়াবা পাচার রোধ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড সদস্যরা নদীতে সন্দেহজনক একটি কাঠের বোট আটক করে তল্লাশি চালান। এ সময় বোট থেকে উদ্ধার করা হয় প্রায় ৩০ হাজার পিস ইয়াবা। আটক করা হয় বোটে থাকা দুই মাদক পাচারকারীকে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, জব্দকৃত ইয়াবা, বোট ও পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান কোস্ট গার্ডের ওই কর্মকর্তা। মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!