ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সোনারগাঁয়ে ১ হাজার অবৈধ দোকান উচ্ছেদ করলেন ইউএনও ফারজানা

সোনারগাও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সোনারগাও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৫:৫৪ পিএম

সোনারগাঁয়ে ১ হাজার অবৈধ দোকান উচ্ছেদ করলেন ইউএনও ফারজানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের পাশে কাচপুর এলাকায় সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে উঠা ফুটপাত ও কমপক্ষে  ১ হাজারদোকানঘড় উচ্ছেদ অভিযান করা হয়েছে। 

মঙ্গলবার সকাল থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

সোনারগাও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের উপস্থিতিতে  উচ্ছেদ পরিচালনা করেছেন সোনারগাও উপজেলা সহকারী কমিশনার ভূমি (কাচপুর সার্কেল) ফাইরুস তাসনিম

এসময় উপস্থিত ছিলেন রোডস এন্ড হাইওয়ের কর্মকর্তা,কাচপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহআলম, কাচপুর হাইওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানি, সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তা, সোনারগাও থানা পুলিশ সহ অনেকে।

এলাকাবাসী জানায় দীর্ঘদিন যাবৎ কয়েকটি কুচক্রী মহল মোটা অঙ্কের চাঁদা নিয়ে এসব দোকানঘর উত্তোলন করে দিয়ে প্রতিদিন চাঁদাবাজির সহ বিভিন্ন অপকর্ম করে আসছে। এতে জনগণসহ পরিবহণ যাত্রীরা হয়রানির স্বীকার হচ্ছে। আজ এর প্রতিকার পেলাম আমরা। 

ইউএনও ফারজানা রহমান বলেন, যানজট নিরসন, জনগণ সহ পরিবহণ যাএীদের দুর্ভোগ কমানো এবং চাঁদাবাজি বন্ধ করার জন্য  এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধারা অভ্যাহত থাকবে।

জেএইচআর
 

Link copied!