ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মাগুরায় বিএডিসি গোডাউনের সামনে অবৈধ ডিলার বসানোর অভিযোগ

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৯:৩১ পিএম

মাগুরায় বিএডিসি গোডাউনের সামনে অবৈধ ডিলার বসানোর অভিযোগ

মাগুরার ভায়না এলাকায় বিএডিসি গোডাউনের সামনে নিয়ম বহির্ভূতভাবে ডিলার পয়েন্ট বসানোর অভিযোগ উঠেছে। এতে সরকারি নিয়মনীতি মানা হচ্ছে না, বরং সিন্ডিকেটের মাধ্যমে তৈরি হচ্ছে কৃত্রিম সার সংকট। 

এ নিয়ে ডিলার ও কৃষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এ ডিলার পয়েন্ট প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. নাসিরুল হাসানের (পিকুল) বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। 

মাগুরা সদর উপজেলার ডিলার মো. শফিকুল ইসলাম বলেন, নির্দিষ্ট স্থান বাদ দিয়ে গোডাউনের সামনে ডিলার পয়েন্ট বসানোয় পুরো জেলার সারের সঠিক বণ্টন ব্যাহত হচ্ছে। 

একই অভিযোগ করেছেন শ্রীপুর উপজেলার ডিলার আবদুল জলিল। কৃষক সাইফুল ইসলাম (ভায়না, সদর) বলেন, গোডাউনে গেলেই বলা হয় সার নেই। পরে গোপনে বেশি দামে বিক্রি করে। আমরা কৃষকরা বিপাকে পড়ছি।

তবে এ বিষয়ে গতকাল যোগাযোগের চেষ্টা করা হলেও উপজেলা কৃষি অফিসার মো. তোজাম্মেল হকের বক্তব্য পাওয়া যায়নি।

ডিলার ও কৃষকেরা দাবি করেন, দ্রুত তদন্ত করে অবৈধভাবে বসানো ডিলার পয়েন্ট সরিয়ে নিতে হবে। অন্যথায় সারের সংকট আরও বাড়বে। 

ইএইচ

Link copied!