ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

শিবগঞ্জ উপজেলা পরিষদের নতুন ভবনের উদ্বোধন

মোহাম্মদ আলী বগুড়া

মোহাম্মদ আলী বগুড়া

সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৫:৩৪ পিএম

শিবগঞ্জ উপজেলা পরিষদের নতুন ভবনের উদ্বোধন

বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্মিত ৪ তলা নতুন ভবনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা।

এলজিইডি কর্তৃক বাস্তবায়িত ৬ কোটি ৬৩ লক্ষ টাকা ব্যয়ে ভবনটি কহিনুর সাবরিনা জেভী ঠিকাদার প্রতিষ্ঠান কর্তৃক নির্মিত হয়। এছাড়া জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ উদ্বোধন করেন এবং উপজেলা পরিষদ চত্বরে পতাকা মঞ্চ উদ্বোধন, শিবগঞ্জ পৌরসভা পদির্শন, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় পরিদর্শন, প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার, অসহায় মহিলাদের স্বাবলম্বীকরণে সেলাই মেশিন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল ব্যাগ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। 

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে একমত বিনিময় সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, নির্বাচন অফিসার সাখাওয়াত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ প্রমুখ।

জেএইচআর

Link copied!