ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
মাওলানা আব্দুল হালিম

প্রয়োজনীয় সংস্কার ও বিচার শেষে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে

জাহিদ খন্দকার, গাইবান্ধা

জাহিদ খন্দকার, গাইবান্ধা

সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৪:৫৬ পিএম

প্রয়োজনীয় সংস্কার ও বিচার শেষে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে

প্রয়োজনীয় সংস্কার ও বিচার সম্পন্ন করার পর দ্রুত সময়ের মধ্যে প্রতিনিধিত্বমূলক (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজন করা উচিত বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

শুক্রবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, “জনগণ ইতিমধ্যে পরিবর্তনের পক্ষে সিদ্ধান্ত নিতে প্রস্তুত। জামায়াতে ইসলামী সকল কর্মীকে জনগণের কাছে যেতে হবে এবং দৈনিক উল্লেখযোগ্য সময় নির্বাচনী কাজে ব্যয় করতে হবে। একটি মানবিক বাংলাদেশ এবং জনকল্যাণমুখী সরকার প্রতিষ্ঠা করতে হলে সৎ মানুষকে দায়িত্বে নিয়ে আসতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো রাষ্ট্র ক্ষমতায় না গিয়েও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করেছে এবং দলের নেতারা মন্ত্রী থেকে শুরু করে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তারা কখনো দুর্নীতি করেননি এবং আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

গোবিন্দগঞ্জ উপজেলা আমীর মো. আবুল হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক জেলা আমীর ডা. আব্দুর রহিম সরকার, জেলা আমীর মো. আব্দুল করিম, জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার, জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, সহকারী সেক্রেটারি আশরাফুল ইসলাম রাজু, জেলা শিবিরের সেক্রেটারি ইউসুফ আল কাজ্জাবী, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।

ইএইচ

Link copied!