ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

মহেশপুর  সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১১:৫৪ এএম

মহেশপুর  সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ওপুশইন, সীমান্ত হত্যা, মানবপাচার এবং মাদক চোরাচালানবিরোধী গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিজিবি ও বিএসএফ’র মধ্যে।

শনিবার উপজেলার বেনীপুর সীমান্তের শূণ্যলাইনে বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত দুই দেশের কমান্ডিং পর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। 

বিজিবির কমান্ডার লে. কর্নেল মো. রফিকুল আলম জানান, ৫৮ বিজিবি এবং ১৯৪ বিএসএফ ব্যাটালিয়ন এর মধ্যে কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে বিজিবির স্টাফ অফিসারসহ ১০ জন এবং বিএসএফ’র কমান্ড্যান্ট মুগনথান ও স্টাফ অফিসারসহ ১০ জন অংশগ্রহণ করেন।

আরও বলেন, উক্ত সৌজন্য সাক্ষাতে বিজিবি-বিএসএফ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্ত হত্যা বন্ধ, মানবপাচার রোধ, বিএসএফ কর্তৃক পুশইন না করা এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করাসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়।

উভয় ব্যাটালিয়ান কমান্ডার এবং বিজিবি-বিএসএফ এর উপস্থিত সকল সদস্য সীমান্তের জিরো লাইন ধরে প্রায় ২ কি. মি. হাঁটেন। 

এসময়, উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আগামী দিনগুলোতেও সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন বিজিবি-বিএসএফ কর্মকর্তারা।

জেএইচআর

Link copied!