ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
বেনু রায়

সেবা করার সদিচ্ছা থাকলে সর্বোচ্চ সুযোগ আছে পুলিশ বাহিনীতে

সফিক ইসলাম, পাবনা

সফিক ইসলাম, পাবনা

সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৩:১৮ পিএম

সেবা করার সদিচ্ছা থাকলে সর্বোচ্চ সুযোগ আছে পুলিশ বাহিনীতে

পাবনা জেলার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই নিরস্ত্র বেনু রায় (পিপিএম) সম্প্রতি বিপদের মধ্যে পড়া এক পরিবার ও শিশুদের জীবনের ঝুঁকি থেকে উদ্ধার করে মানবিক এবং সাহসিকতার নজির স্থাপন করেছেন।

১৯৯৯ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করা বেনু রায় সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার পরিমল রায়ের সন্তান। ২০২০ সালে পাবনা জেলা গোয়েন্দা পুলিশের সঙ্গে যুক্ত হন তিনি। এরপর থেকে তিনি পাবনার বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধ যেমন—শিশু ধর্ষণ, হত্যাকাণ্ড, প্রবাসী অপহরণ, সোশ্যাল মিডিয়ায় অশালীন ছবি ছড়ানো ও ব্ল্যাকমেইল, মাদক ও অস্ত্র উদ্ধার, চোরাকারবারি শনাক্তকরণ—সহ অপরাধ দমনে কার্যকর ভূমিকা রেখেছেন। বিশেষ করে পাবনা এডওয়ার্ড কলেজের সাবেক অধ্যাপক জহরলাল বসাক তুলসীর উপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে শনাক্ত করে আইনের আওতায় আনা তার উল্লেখযোগ্য সফলতা।

সম্প্রতি বেনু রায় দাও দাও করে জ্বলতে থাকা বাড়ি থেকে শিশু ও এক মাকে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করেন। স্থানীয়রা তার এই মানবিক ও সাহসিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

বেনু রায় ইতিমধ্যেই তার সাহসিকতা ও অবদানের জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) অর্জন করেছেন। গত ২৯ এপ্রিল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বাংলাদেশ পুলিশ পদক সাহসিকতা এবং রাষ্ট্রপতি পুলিশ পদক প্রদান করেন।

বেনু রায় বলেন, “আমি মহৎ ব্যক্তি হতে চাই না। বিপদের সময় মানুষের পাশে থাকা হল প্রকৃত বন্ধু হওয়া। আশা করি আমার কাজের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সুনাম আরও বৃদ্ধি পাবে।”

পাবনা জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ওসি মো. রাশিদুল ইসলাম জানান, “এস আই বেনু রায় একজন মানবিক ও গ্রহণযোগ্য অফিসার। দায়িত্ব পালন করার ক্ষেত্রে সে সততা, নিষ্ঠা ও মানবিক আচরণ মেনে কার্যকর পদক্ষেপ নেন। অপরাধীরও বোঝাপড়ার মাধ্যমে অপরাধ দমন নিশ্চিত করেন।”

সচেতন মহল মনে করছেন, পুলিশ সদস্য হয়েও সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার এই উদাহরণ মানবতার অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তিকে আরও শক্তিশালী করবে।

ইএইচ

Link copied!