মাহবুবুর রহমান রাহেল, মৌলভীবাজার
সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৯:১২ পিএম
মৌলভীবাজার সদর থানার বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা তৌফিক হোসেন রাজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি নিজেকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হিসেবে পরিচয় দিতেন।
শনিবার মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহার নামীয় আসামি। গ্রেপ্তার এড়াতে তিনি সাংবাদিক পরিচয় ব্যবহার করছিলেন।
উল্লেখ্য, ১৩ সেপ্টেম্বর মৌলভীবাজার সার্টিক হাউসে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে সাংবাদিকদের নিয়ে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ওই প্রশিক্ষণ কর্মশালায় রাজনও অংশ নেন।
কর্মশালা শেষে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট তার হাতে তুলে দেওয়া হয়। ওই অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে জেলা জুড়ে প্রতিক্রিয়া দেখা দেয়। অনুষ্ঠানে রাজন কিভাবে আমন্ত্রণ পেয়েছিলেন এবং কে তাকে নিয়ে আসেছিলেন, তা নিয়ে নানা জল্পনা-কাল্পনা ছড়ায়। পরে রাতে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
ইএইচ