ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মৌলভীবাজারে পিবিআইয়ের হাজতখানায় যুবকের আত্মহত্যা

মাহবুবুর রহমান রাহেল, মৌলভীবাজার

মাহবুবুর রহমান রাহেল, মৌলভীবাজার

সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৬:৪৯ পিএম

মৌলভীবাজারে পিবিআইয়ের হাজতখানায় যুবকের আত্মহত্যা

মৌলভীবাজারে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) কার্যালয়ের হাজতখানায় এক আসামি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

নিহতের নাম মো. মোকাদ্দুস (৩২)। তিনি কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের কোনাগাঁও গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

সোমবার সকালে শহরের টিভি হাসপাতাল সড়কের পিবিআই অফিসের হাজতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গত ৯ সেপ্টেম্বর সকালে কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নের পশ্চিম নন্দগ্রাম এলাকার একটি ধানক্ষেত থেকে লিটন মিয়ার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে তদন্তভার পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।

মামলার আসামি মোকাদ্দুস রোববার কমলগঞ্জ থানায় আত্মসমর্পণ করেন। ওইদিন রাত ৮টার দিকে থানাপুলিশ তাকে পিবিআইয়ের কাছে হস্তান্তর করে। সোমবার ভোরে হাজতে থাকা অবস্থায় তিনি লুঙ্গি ছিঁড়ে গ্রিলের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।

পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে মৌলভীবাজার পিবিআইয়ের পুলিশ সুপার জাফর হোসেন বলেন, “মোকাদ্দুস কমলগঞ্জ উপজেলার একটি হত্যা মামলার আসামি ছিলেন। গতকাল তাকে কমলগঞ্জ থানা থেকে আমাদের কাছে হস্তান্তর করা হয়। আজ সকালে হাজতের ভেতরে তিনি লুঙ্গি ছিঁড়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।”

ইএইচ

Link copied!