ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জাহানারা ইমাম হলে জিএস নির্বাচিত বরগুনার রিজওয়ানা বুশরা

বরগুনা প্রতিনিধি

বরগুনা প্রতিনিধি

সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৮:০৪ পিএম

জাহানারা ইমাম হলে জিএস নির্বাচিত বরগুনার রিজওয়ানা বুশরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক জাকসু ও হল সংসদ নির্বাচনে শহীদ জাহানারা ইমাম হলের সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন রিজওয়ানা বুশরা।

তিনি পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ৪৮তম ব্যাচের ছাত্রী এবং বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আইনজীবী মো. মহসিন হাওলাদারের কন্যা।

১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বুশরা ১৫ নম্বর ব্যালট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ১৬৬ ভোট পেয়ে জিএস নির্বাচিত হন। ফলাফল ঘোষণা করেন হলের রিটার্নিং অফিসার নাসরিন খাতুন।

বুশরা তার শিক্ষাজীবনের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে জানান, তিনি আমতলী এমইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১৫ সালে এসএসসি, আমতলী সরকারী কলেজ থেকে ২০১৭ সালে এইচএসসি পাশ করেন। পরে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

জিএস রিজওয়ানা বুশরা বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর হল আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সারাজীবন হল থেকে শুধু নিয়েই গেছি, এবার জাকসুর মাধ্যমে হলের জন্য কিছু করার সুযোগ পেলাম। আপনাদের সহযোগিতায় হলের সামগ্রিক উন্নয়নে নিরলস চেষ্টা চালিয়ে যাব। জাহানারা ইমাম হলকে আমরা স্বপ্নের বাড়ি হিসেবে গড়ে তুলতে চাই।”

বুশরার বাবা ও চাওড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মহসিন মিয়া বলেন, “সন্তানের সফলতায় বাবা-মায়ের সবচেয়ে বড় আনন্দ। মেয়ের এমন সফলতায় বুকটা আনন্দে ভরে গেছে। সকলে দোয়া করবেন আমার মেয়ে যেন জীবনে বড় হয়ে দেশের মঙ্গলের জন্য কাজ করতে পারে।”

আমতলী এমইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম কবির বলেন, “আমাদের বিদ্যালয়ের এক ছাত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিএস নির্বাচিত হয়েছেন, এটি অত্যন্ত আনন্দের বিষয়। তার এমন সাফল্যে আমরা গর্বিত।”

আমতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. জসিম উদ্দিন সিকদার বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর দক্ষিণাঞ্চলের কেউ জাকসুর কোনো পদে আসীন হতে পারেনি। এবার আমতলীর রিজওয়ানা বুশরা জাহানারা ইমাম হলের জিএস নির্বাচিত হওয়ায় এটি আমতলী তথা দক্ষিণাঞ্চলের মানুষের গর্বের বিষয়।”

ইএইচ

Link copied!