ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সিদ্ধিরগঞ্জে দূ্র্দর্ষ ডাকাত জুয়েল রানা গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১১:২২ এএম

সিদ্ধিরগঞ্জে দূ্র্দর্ষ ডাকাত জুয়েল রানা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত ও ছিনতাইকারী জুয়েল রানা (৩০) গ্রেপ্তার হয়েছে। 

সোমবার গভীর রাতে সাইলো গেইট এলাকা থেকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে। গ্রেপ্তারকৃত জুয়েল রানা নাসিক ৫ নং ওয়ার্ডের হারানো পুকুরপাড় এলাকার নুরুদ্দিন মিয়ার ছেলে।

দীর্ঘদিন ধরে সে এলাকায় ডাকাতি, ছিনতাই ও নানা অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল বলে জানা যায়।

এলাকাবাসীর অভিযোগ, জুয়েল একা নয়, তার রয়েছে সক্রিয় সহযোগী চক্র। এদের সহায়তায় এলাকায় প্রায় নিয়মিত ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতির ঘটনা ঘটাতো।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়ালিউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেপ্তার করা হয়। 

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম বলেন, জুয়েল রানার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন সে এলাকায় ত্রাস সৃষ্টি করে অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

জেএইচআর

Link copied!