ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বরিশালে সড়ক দুর্ঘটনায় নববধূ নিহত

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১২:০৮ পিএম

বরিশালে সড়ক দুর্ঘটনায় নববধূ নিহত

স্বামীর সাথে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন নববধূ। পথিমধ্যে ব্যাটারিচালিত ইজিবাইকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী গুরুতর আহত হন। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকেরা নববধূকে মৃত বলে ঘোষণা করেন।

হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত দশটার দিকে বরিশালের উজিরপুর উপজেলার বাগরারপাড় নামকস্থানে।

মঙ্গলবার সকালে সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ওসি মো. আব্দুস সালাম বলেন-পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মাদারাসি গ্রামের মেহেদী হাসান ও তার নববধূ খাদিজা আক্তার (১৯) মোটরসাইকেলযোগে সাতলা থেকে নিজ বাড়িতে ফেরার পথে ইজিবাইকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

জেএইচআর

Link copied!