ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

শরীয়তপুরে জনতা ব্যাংক আয়োজিত তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর থেকে

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর থেকে

সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৪:৩৪ পিএম

শরীয়তপুরে জনতা ব্যাংক আয়োজিত তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

জনতা ব্যাংক পিএলসি শরীয়তপুর শাখার উদ্যোগে আয়োজিত ‘তারুণ্যের উৎসব ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টায় ব্যাংকের গ্রাহক সেবা পক্ষ উপলক্ষে আয়োজিত এ উৎসবে তরুণদের আর্থিক সাক্ষরতা ও ব্যাংকিং সেবার বিষয়ে অবহিত করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মো. শহিদুল ইসলাম, জিএম (ইনচার্জ), জনতা ব্যাংক পিএলসি, বিভাগীয় কার্যালয়, ফরিদপুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মাহবুবুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক (এজিএম), ফরিদপুর বিভাগীয় কার্যালয়; সাইদুর রহমান, এজিএম ও এরিয়া প্রধান (মাদারীপুর); মিসেস খালেদা পারভীন, এজিএম, মাদারীপুর কর্পোরেট শাখা; নাজমা আক্তার, এজিএম, মাদারীপুর এরিয়া অফিস; এবং অন্যান্য শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু সালাম, ব্যবস্থাপক, জনতা ব্যাংক পিএলসি, শরীয়তপুর শাখা।

শহিদুল ইসলাম বলেন, “তরুণদের আর্থিক জ্ঞান এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অর্জন জরুরি। বিল গেটস বলেছেন, ‘তুমি যদি গরিব ঘরে জন্মাও সেটা তোমার অপরাধ নয়; কিন্তু তুমি যদি গরিব হয়ে মারা যাও, সেটা তোমারই ব্যর্থতা।’ তাই আয় করলেই চলবে না, অর্থের সঠিক ব্যবস্থাপনাও করতে হবে।”

আবু সালাম বলেন, “বর্তমান তরুণ সমাজ বিপ্লবী, উদ্ভাবনী শক্তিতে পরিপূর্ণ। কিন্তু এই শক্তিকে কাজে লাগাতে হলে আর্থিক জ্ঞান ও সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে হবে। একজন তরুণ সচেতন হলে একটি পরিবার, সমাজ এবং পুরো জাতি সচ্ছল হতে পারে। তাই সঞ্চয়, বিনিয়োগ, বাজেটিং, আর্থিক পরিকল্পনা এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, “সঞ্চয় নির্ভর করে অভ্যাসের ওপর, আয়ের ওপর নয়। জনতা ব্যাংক সবসময় তরুণদের পাশে থাকবে। ইতোমধ্যে আমরা ১ লাখ ২৫ হাজার কোটি টাকার আমানত অর্জন করেছি, যা একটি বড় মাইলফলক।”

এই আয়োজনের মূল লক্ষ্য ছিল তরুণদের আর্থিক শিক্ষা, ব্যাংকিং সুবিধা এবং উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করা। জনতা ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা ও অতিথিদের বক্তব্যে উঠে আসে তরুণদের স্বাবলম্বী ও ভবিষ্যতমুখী করে গড়ে তোলার প্রত্যয়।

জেএইচআর

Link copied!